দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অদিতি শর্মা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জুলাই মুম্বাইয়ের গোরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন অদিতি শর্মা। এ ঘটনায় তার স্বামী অভিনিত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কৃতি কৌশিককে আসামি করা হয়েছে।
অভিযোগে অদিতি বলেন, বিয়ের পর থেকে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এছাড়া তাকে মারধর, গালিগালাজ, চরিত্র নিয়ে অপমান এবং বিয়ের গহনা জোরপূর্বক আটকে রাখার অভিযোগও করেছেন তিনি।
জবানবন্দিতে অদিতি জানান, ২০২১ সালের জুনে একটি অনলাইন অভিনয় প্রশিক্ষণ ক্লাসে অভিনিতের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তারা মুম্বাইয়ের গোরগাঁও পশ্চিমে একসঙ্গে বসবাস শুরু করেন। একই বছরের ১২ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।
অভিনেত্রীর দাবি, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর আচরণে পরিবর্তন আসে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পারিবারিক কলহ হতো এবং সংসারের খরচ বহনের পরিবর্তে তার কাছে অর্থ দাবি করা হতো।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যে আই